ঢাকা | বঙ্গাব্দ
ADVERTISEMENT AREA
ADVERTISEMENT AREA

ঢাবির কার্জন হলে নিমগাছের চারা রোপণ করলেন ডা. জোবাইদা রহমান

  • নিউজ প্রকাশের তারিখ : Jun 12, 2026 ইং
ঢাবির কার্জন হলে নিমগাছের চারা রোপণ ছবির ক্যাপশন: ঢাবির কার্জন হলে নিমগাছের চারা রোপণ
ADVERTISEMENT AREA
শাহ আলম ষ্টাফ রিপোর্টার:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে নিমগাছের চারা রোপণের মাধ্যমে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) ভাইস প্রেসিডেন্ট ও বিশিষ্ট চিকিৎসক ডা. জোবাইদা রহমান। বুধবার সকালে তিনি এ কর্মসূচির উদ্বোধন করেন। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, শিক্ষার্থী এবং জেডআরএফের নেতৃবৃন্দ। কর্মসূচির অংশ হিসেবে পরে বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সেন্ট্রাল গ্যালারিতে ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে বিজ্ঞান মেলা ২০২৬ এরও উদ্বোধন করা হয়। 

ডা. জোবাইদা রহমান বলেন, বৃক্ষরোপণের মাধ্যমে পরিবেশ সুরক্ষা, ছায়া সৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও বাসযোগ্য পৃথিবী গড়ে তোলা সম্ভব। তিনি বৃক্ষরোপণ কর্মসূচিকে ‘সবুজ বিপ্লবে’ রূপান্তরের আহ্বান জানান এবং তরুণদের পরিবেশ সংরক্ষণে এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন। 

তিনি আরও বলেন, দেশের বিভিন্ন সমস্যার বৈজ্ঞানিক সমাধান উদ্ভাবনে শিক্ষক ও শিক্ষার্থীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন ও গবেষণার মাধ্যমে উন্নত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। 
ADVERTISEMENT AREA

নিউজটি আপডেট করেছেন : Shuvro Mujumder

কমেন্ট বক্স
ঠিক কত পদে ট্রাম্প-মেলানিয়া দম্পতিকে আপ্যায়ন করা হবে, তা কেউ প্রকাশ করেনি। তবে ভারতের গণমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়েছে, নৈশভোজে তিনটি পর্ব থাকবে। হালকা মুখরোচক পদ আর পানীয় দিয়ে শুরু হবে খাবার পর্ব। এরপর পরিবেশন করা হবে মূল খাবার। শেষে থাকছে মিষ্টান্ন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্মানে আজ মঙ্গলবার নৈশভোজের আয়োজন করেছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। এতে মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পসহ প্রায় ১০০ অতিথি উপস্থিত থাকবেন। বিশ্বের ক্ষমতাধর দেশের প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে আপ্যায়ন করতে আয়োজনের কোনো কমতি নেই রাষ্ট্রপতি ভবনের রান্নাঘরে।